সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:৪৮ পিএম |

শ্রীলঙ্কাকে দেয়া ঋণের ৫০ মিলিয়ন ডলার ফেরত পেল বাংলাদেশছবি : সংগৃহীত

২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা। সোমবার ( ২১ আগস্ট ) বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে এ অর্থ দিয়েছে দেশটি। আগামী ৩০ আগস্ট আরও ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয়ার কথা রয়েছে। আর পুরো ঋণের সুদহার যথাসময়ে ফেরত দেয় দেশটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, দেশটির আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল। এখন তারা বাকি ১৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় শ্রীলঙ্কাকে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে এক বছর মেয়াদি ঋণের মেয়াদ শেষ হয়। এরপর তিন মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২