বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩
দাম বাড়াতে তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ২:৪৭ পিএম |

দাম বাড়াতে তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরবপ্রতিদিন আরও ১০ লাখ ব্যারেল করে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সরবরাহ কমিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের নেতৃত্বে ১৩টি দেশের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) এবং এর ১০ মিত্রদেশের মধ্যে বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়। মিত্রদেশগুলোর নেতৃত্ব দিয়েছে রাশিয়া। ওপেক এবং ১০ মিত্রদেশকে ডাকা হয় ওপেক প্লাস নামে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সাংবাদিকদের বলেন, উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত জুলাই মাসের জন্য নেওয়া হয়েছে। তবে এর মেয়াদ বাড়তে পারে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস দেশগুলোর প্রতিনিধিদের কয়েক ঘণ্টার আলোচনায় অংশ নেওয়ার পর স্বেচ্ছায় উৎপাদন কমানোর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২