মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ২:৪০ পিএম |

মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদনছবি: ফোকাস বাংলা
আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে দুপুরে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেট পেশের সুপারিশ করবেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার চতুর্থ বাজেট উপস্থাপন করবেন এবার। দেশের ইতিহাসে ৫২তম বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের চলতি মেয়াদের সর্বশেষ বাজেট এটি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২