মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
এক মোটরসাইকেলে চারজন, ট্রাক্টরের ধাক্কায় নিহত ৩
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ১২:৩৩ পিএম |

এক মোটরসাইকেলে চারজন, ট্রাক্টরের ধাক্কায় নিহত ৩পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) ভোরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটনহারি এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল হোসেন জানান, বুধবার ভোরে বোদা থেকে দেবীগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে করে চার জন রওনা দেন। পথে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কালুরহাট কাটনহারি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছভর্তি একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তোহিদুল ইসলাম ও আমিন শেখ। খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে আহত আলমাস আলী ও সালেকুল ইসলামকে পথচারীদের সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর জব্দ করেছে। তবে ট্রাক্টর চালক পালিয়ে গেছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২