রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় তোষকের ভেতর করে গাঁজা পাচারকালে পিকআপসহ আটক-১
ইসমাইল নয়ন
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৮:০৫ পিএম |

ব্রাহ্মণপাড়ায় তোষকের ভেতর করে গাঁজা পাচারকালে পিকআপসহ আটক-১তোষকের ভেতরে অভিনব পন্থায় গাঁজা পাচারকালে পিআপসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-মিরপুর সড়কের চান্দলা টানা ব্রীজের উপর থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই শিশির ঘোষ এ এস আই দ্বীন মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তোষকের ভেতর করে অভিনব পন্থ্যায় গাঁজা পাচারকালে দুইটি তোষকে ৩০ কেজি গাঁজা ও পিকআপসহ ব্রাহ্মণপাড়া উপজেলা  দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত শরাফত আলীর ছেলে মনু মিয়া (৫৫) আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২