সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যার আসামি মমিন রিমান্ডে
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৭:৩৩ পিএম |

রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যার আসামি মমিন রিমান্ডেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িচালক সম্রাট খান হত্যা মামলার প্রধান আসামি আব্দুল মমিনকে একদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই তহিদ হোসেন। শুনানি শেষে পাবনা আমলী আদালত-২ এর বিচারক শামসুজ্জামান একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার অপর আসামি মমিনের স্ত্রী সীমা খাতুনের দুইদিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গত রবিবার রাতে ঢাকার হাতিরঝিল বাংলা মোটর এলাকা থেকে র‌্যাবের একটি দল আব্দুল মমিনকে গ্রেফতার করে। আর গত শুক্রবার শেষ রাতে সীমা খাতুনকে আটক করে পুলিশ।

এর আগে শনিবার সকালে পাবনার সীমান্তবর্তী কুষ্টিয়ার শিলাইদহ ইউনিয়নের সাদীপুর ঘাট এলাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিমথ কোম্পানির প্রাডো জিপের ভেতর থেকে সম্রাটের মরদেহ উদ্ধার করা হয়। গত ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন সম্রাট হোসেন।

এ ঘটনায় শনিবার রাতে ঈশ্বরদী থানায় নিহতের বাবা আবু বক্কার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় সম্রাটের বন্ধু আব্দুল মমিন তার স্ত্রী সীমা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২