শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
বরুড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১২:১৪ এএম |

বরুড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
কুমিল্লার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৮ মার্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাছির উদ্দিন লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৮ বরুড়া আসেনর সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরুড়া পৌর মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা কুহিনুর কবিতা ও শিক্ষক মোঃ জিয়াউদ্দিন। আলোচনা সভা শেষে বিভিন্ন বিষয় ক্রীড়া বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাঝে মাঝে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২