শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ভাই-বোনের
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩:৪৭ পিএম |

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ভাই-বোনেরচাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১টায় শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার শারীরিক প্রতিবন্ধী ছেলে আবদুর রহমান ফাহিম (৭) ও বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে ফাহিমা আক্তার (১৬)।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ হোসেন ও স্থানীয় বাসিন্দা মোরশেদ আলী জানান, দুপুরে বসতঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত মোটর পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছোটভাই ফাহিম। এ সময় বড়বোন ফাহিমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান তাদেরকে মৃত ঘোষণা করেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২