শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
জাতির পিতার জন্মবার্ষিকীতে ইসলামিক ফাউন্ডেশনের দোয়া
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:১৯ এএম |




গতকাল শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও  জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লা কালেক্টরেট মসজিদে কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা গোলাম সারওয়ার,  ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর  রহমান,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

ইসলামিক ফাউণ্ডেশনের সদর ফিল্ড সুপারভাইজার রেজাউল করিম,মাও জাকির হোসেন,কারা মসজিদের ইমাম,মাওলানা জোনায়েদ,ধর্ম সাগর হাফেজ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউণ্ডেশন কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল তাবারুক বিতরণ করা ইসলামের শরিয়ত সাপোর্ট করে । বঙ্গবন্ধু দেশে ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ইসলামের ধর্মীয় মূল্যবোধের প্রতি তাঁর অনুগত্যই তা প্রমাণ করে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দৃষ্টিনন্দন মডেল মসজিদ প্রতিষ্ঠা করছেন  যা বিশ্বে দেশের ভাবমূর্তি  উজ্জ্বল করেছে।

 

 

 

 

 

 

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২