মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
সাংবাদিক জয়নাল আবেদীনের ইন্তেকাল
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:১৪ এএম |


 সাংবাদিক জয়নাল আবেদীনের ইন্তেকাল



বাসসের সাবেক  কুমিল্লা জেলা  প্রতিনিধি, কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দি নিউ এইজের কুমিল্লা প্রতিনিধি ও বুড়িচং সদরের ডা. মোঃ শামীমুল ইসলাম বাবুলের বড় ভাই সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন (৭০) গতকাল শুক্রবার দুপুর ৩ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যু বরন করেন ( ইন্না-লিল্লাহি ওয়া......  রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ ছেলে, ৩ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার সকাল সাড়ে ৯ টায় বুড়িচং উপজেলা পরিষদ জামে মসজিদের  প্রাঙ্গণে ২য়  জানাজা  বেলা ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা -৫ আসনের এমপি অ্যাড. আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,  কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম,  উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. রেজাউল  করিম খোকন, উপজেলা  বিএনপির সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুব দলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান,  বুড়িচং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবুল,  সাংবাদিক আবুল হোসেন,  নির্বাহী সদস্য সুপার সফিকুর রহমান ভূইয়া ও  সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ হারুন প্রমুখ।

 

 

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২