শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩
ব্রাহ্মণপাড়ার সীমান্তে বিনামূল্য মেডিকেল ক্যাম্পেইন
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২:২৯ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী  শশীদল ইউনিয়নের তেতাভূমি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে । জানা গেছে, বিজিবি'র আয়োজনে গরীব দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের মাধ্যমে একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকাল হতে দুপুর দেড়টা পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষ শিশুসহ ৫২৬ জনকে বিনামূল্য স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন কুমিল্লা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আজরা সাবিহা হক। এসময় স্থানীয় মেম্বার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২