শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২৬
৩১ আশ্বিন ১৪৩৩
আজও ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১:০৬ পিএম |

আজও ৫ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারেআজ বৃহস্পতিবারও দেশের পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। খাগড়াছড়িসহ কয়েকটি অঞ্চলে কালবৈশাখির সঙ্গে শিলা বৃষ্টিও হয়েছে।


এসময়ে সবচেয়ে বেশি ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। ঢাকায়ও ঝড়-বৃষ্টি হয়েছে। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া ময়মনসিংহে ৫, নেত্রকোণায় ৪, রাজারহাটে ৫, মাদারীপুরে ৩, টাঙ্গাইলে ১, তেঁতুলিয়ায় ৩, চাঁদপুর ২, মাইজদীকোর্টে ১, যশোরে ২ ও পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২