মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩
মুরাদনগরে বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:২২ এএম |


‘নিরাপদ জ¦ালানী, ভোক্তাবান্ধব পৃথিবী’ এ স্লোগাণকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও বিশ^ ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা কৃষি দপ্তরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম মিঞা, ডি. আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার, সাংবাদিক নজরুল ইসলাম সরকার ও বেলাল উদ্দিন আহাম্মদ।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজালের রহমান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা বেগম ও সাংবাদিক মাহবুব আলম আরিফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২