সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনে ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১২:২০ এএম |




"নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, মৎস্য কর্মকর্তা জয় বণিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, সেনেটারী ইন্সপেক্টর পারভীন সুলতানা, সদর বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হক দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সর্দার, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু তাহের, মোঃ দুলাল হোসেন রেজভী, মোঃ নাছির উদ্দিন, মোঃ কবির আহাম্মদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বাজার কমিটির সদস্যরা।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২