বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩
বুড়িচংয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১২:২২ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল বাজার থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
(১৩ মার্চ ২০২৩) সোমবার সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ ইসমাইল হোসেন জানান, রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারের বিজিবি মার্কেটের মাতৃভান্ডার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন মিয়া(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।(১২ মার্চ ২০২৩) রোববার সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) মাহবুবুর রহমানের নেতৃত্বে শংকুচাইল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ীর দেলোয়ার হোসেন মিয়া রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। মামলার তদন্ত দায়িত্বে আছেন থানার এসআই(নিরস্ত্র) জাহাঙ্গীর হোসেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২