বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
চাঁদপুরে আগুনে পুড়ল ১০ বসতঘর
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৮:৩৭ পিএম |

চাঁদপুরে আগুনে পুড়ল ১০ বসতঘরছবি : সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনে ১০টি বসতঘর, দুটি গবাদি পশু ও নগদ সাড়ে ৭ লাখ টাকা আগুনে পুড়েগেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ওই গ্রামের জলিল মুন্সি বাড়ীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোফাচ্ছেরের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা দাবি করছেন নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ তাদের প্রায় ৪৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হচ্ছে ফজলুল হক, খোরশেদ আলম, মোফাজ্জল, আব্দুল কুদ্দুস, শুকুর আলম, মোয়াজ্জেম, ফারুক, সুফিয়ান, জুলহাস ও রবিউল।

চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া জানান, সংবাদ পেয়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে শুকনো খাবার ও নগদ টাকা দিয়েছেন। আগুনে মোফাজ্জল ও কুদ্দুছের ঘরে থাকা সাড়ে ৭ লাখ টাকা এবং কুদ্দুছের দুটি গবাদি পশু পুড়ে যায়।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২