রোববার ● ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
জামায়াতের ১০ নেতাকর্মী রিমান্ডে, কারাগারে ৪৮
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১২:০৮ এএম |



রাজধানীর মিরপুরে বৈঠক থেকে গ্রেফতার জামায়াত ইসলামীর ৫৮ নেতাকর্মীর মধ্যে ১০ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আব্দুল মান্নান ভুঁইয়া, ফরহাদ হোসেন, আব্দুল আজিজ, মাইনুল ইসলাম তুহিন, জিয়া উদ্দিন, তাজিরুল ইসলাম, হারুন অর রশিদ, আব্দুল কুদ্দুস মজুমদার, শহিদুল ইসলাম, কাউয়ুম হাসান।
রবিবার (১২ মার্চ) রাজধানীর দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ ১০ জনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। অপর ৪৮ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল আসামিরা। সরকারকে বেকায়দায় ফেলতেই রবিবার (১২ মার্চ) তারা ওই বৈঠকের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২