সোমবার ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মারা গেছেন
প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ৩:২০ পিএম |

 বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মারা গেছেনকুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। জড়িত ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে। পরে ন্যাপে (মোজাফফর) যোগ দেন। ১৯৭১ সালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের গড়া দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

রোববার (১২ মার্চ) বাদ জোহর বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২