সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
দাউদকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১২:১৩ এএম |


 দাউদকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


দাউদকান্দিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলা চত্ত্বরে "স্মার্ট বাংলাদেশর প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময় "এই স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাউদকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মোঃ রাসেল, দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, রহিমা কালু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ আব্দুর রশিদ মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারি আবির প্রধান, প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২