বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
তিতাস কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কার
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
তিতাস প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:১৭ পিএম |

তিতাস কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বহিষ্কারকুমিল্লার তিতাস উপজেলায় দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী  মোহাম্মদ হানিফকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপ।
আজ ৯মার্চ বৃহস্পতিবার বিকেলে তিতাস  উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম এর স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করাহয়।
বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১০জানুয়ারি তিতাস উপজেলা বিএনপির (দলীয়)রেজুলেশনের বিরুদ্ধে বক্তব্য প্রদান,বিগত দিনে কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ না করা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় কার্যক্রম ব্যাহত করা এবং সুশৃঙ্খল তিতাস উপজেলা বিএনপিকে ভাঙ্গনের অপচেষ্টায় লিপ্ত থাকায়,বিএনপির গঠনতন্ত্রের ৫(গ)ধারা মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফকে বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে জানতে সদ্য বহিষ্কৃত সভাপতি গাজী মোহাম্মদ হানিফের নিকট জানতে চাইলে, তিনি বলেন,আমি লোকমুখে জেনেছি কিন্তু এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি।
তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র না মানার কারনে তাকে বহিষ্কার করা হয়েছে।
আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়া বলেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ হানিফকে বার বার সতর্ক করার পরও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি এবং তিতাস উপজেলা বিএনপিকে বিভক্ত করার চেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২