সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
কুমিল্লা কারাগারে কয়েদির মৃত্যু
প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ১:৪০ পিএম |

কুমিল্লা কারাগারে কয়েদির মৃত্যুকুমিল্লা কারাগারে মাহাবুবুল হক (৫৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এতথ্য নিশ্চিত করেছেন।


মাহাবুবুল হক জেলার নাঙ্গলকোট উপজেলার শ্রীফুলিয়া সর্দারবাড়ির মৃত আবদুল বারেকের ছেলে।

কারা সূত্র জানায়, তিন বছরের সাজাপ্রাপ্ত হয়ে মাহাবুবুল হক কারাগারে আসেন ২০২২ সালের ১১ মার্চ। ওইসময়ে তিনি হার্টের রোগী ছিলেন। কারাগারে আসার পর অসুস্থ হয়ে পড়েন। পরে ২৬ মার্চ কারা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা বেগতিক দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে ২৩ মার্চ পর্যন্ত ভর্তি ছিলেন।

২০২২ সালের ২৭ নভেম্বর আবার অসুস্থ হয়ে পড়েন মাহাবুবুল হক। এরপর ৭ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। সবশেষ মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, তিনি হার্টের রোগী ছিলেন। বিকেলে হঠাৎ ঘেমে গিয়ে পড়ে যান। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২