বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩
ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে দুজন গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ২:৪৪ পিএম |

ককটেল দিয়ে ফাঁসাতে গিয়ে দুজন গ্রেপ্তারমেহেরপুরের গাংনী উপজেলায় ককটেল দিয়ে অন্যকে ফাঁসার চেষ্টায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে তাদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। তবে সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় উপজেলার কসবা গ্রামে দুটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিয়ারুল (৩৮) ও জহির উদ্দীন (৫৮)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে কসবা গ্রামের গোলাম রসুলের বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন তথ্য দেয় জহির ও জিয়ারুল। পরে সংবাদ পেয়ে এসআই রাজ্জাক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে সংবাদদাতা জহির ও জিয়ারুল ককটেল বের করে দেয়। এ সময় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে তারা ককটেল রেখে গোলামকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২