শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
আয়াতের মতোই প্রাণ দিতে হলো শিশু মাহিকে
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ১২:৫৫ পিএম |

আয়াতের মতোই প্রাণ দিতে হলো শিশু মাহিকেচট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই কক্সবাজারের মহেশখালীতে প্রায় একই রকমের আরেকটি মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। অপহরণের পর সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সাত বছরের আরেক শিশু মাহিয়া মাহি। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকার একটি লবণমাঠ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর হঠাৎ নিখোঁজ হয়ে যায় মাহিয়া। ওই দিন সন্ধ্যায় তার বাবাকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে জানান মাহিয়াকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

এ ঘটনা পর মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করেন মাহিয়ার বাবা। বিষয়টি তদন্তের পর গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করে পুলিশ। মুঠোফোন নম্বরের সূত্র ধরে আটক করা হয় এক নারীসহ তিনজনকে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, পরনের কাপড় দেখে লাশটি শনাক্ত করেন তার বাবা। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লবণপানিতে তার মরদেহটি অনেকটাই পচে বিকৃত হয়ে গেছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২