বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভা
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ১:২৭ এএম |

 কুমিল্লা এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভা

নিজস্ব প্রতিবেদক: গতকাল শনিবার (৩ ডিসেম্বর) কুমিল্লা পদুয়ার বাজার বিশ^রোড হোটেল নুরজাহানে এল পি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কুমিল্লা’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ এল.পি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: সেলিম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মো: নাজির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের কোরেশি, সহ সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এল.পি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির মো: হামিদ লতিফ ভূইয়া (কামাল)। সাধারণ সভায় কুমিল্লা জেলা এল পি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ আমানত উল্লাহ্কে সভাপতি ও মনি মুক্ত পালকে সাধারণ সম্পাদক করা হয়।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২