শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
২ মণ ইলিশ জব্দের পর এতিমখানায় বিতরণ
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম |

নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মজুত করা দুই মণ ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বায়েজীদ বিন আখন্দ বলেন, ?‘মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মণ ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

 












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২