শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন: পুলিশ সুপার
প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম আপডেট: ০৪.১০.২০২২ ১২:১৫ এএম |

নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন: পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির মানিক ||
কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন,পুজো শুরু হয়েছে, আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের মাঝে বলতে এসেছি, আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছে। আইনশৃংখলা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আমরা আপনাদের পাশে আছি। রবিবার (২ অক্টোবর ) রাতে লাকসাম পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, এবার পুজোয় আইনশৃংখলা পরিস্থিতি ভালো। প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার সদস্য দেয়া হয়েছে। এছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অক্ষয় ও অটুট থাকুক এই কামনায় জেলা পুলিশ লাকসামে সনাতন ধর্মালম্বীদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে।
পুলিশ সুপার পৌরশহরের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে শী শী জগন্নাথ মন্দিরে পূজা কমিটির সাথে কথা বলে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মুহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।













Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২