বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
দাউদকান্দিতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনার
প্রকাশ: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম আপডেট: ১৭.০১.২০২২ ১:০২ এএম |

দাউদকান্দিতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে বিভাগীয় কমিশনারআলমগীর হোসেন,দাউদকান্দি ||
দাউদকান্দি পৌর সদরের দোনারচর গোমতী নদীর পারে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ৬২ টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি।
রবিবার দুপুরে প্রকল্প পরিদর্শনকালে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের জন্য নির্মিত ৬২ টি ঘর নির্মানে গুণগত মান দেখে সন্তুষ্ট প্রকাশ করেন । পরে দাউদকান্দি উপজেলার একমাত্র সুন্দুলপুর মডেল ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মডেল ইউনিয়নের কার্যক্রম উদ্ভোধন করেন।
এসময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সুন্দুলপুর মডেল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসলাম মিয়াজী, আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২