রোববার ● ১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
টাঙ্গাইলে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: রোববার, ৯ মে, ২০২১, ২:৫০ পিএম |

টাঙ্গাইলে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহতটাঙ্গাইলের মধুপুর উপজেলায় ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হারুন অর রশীদ খান (৪৫)।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ীর নুরু খাঁর  অটোরাইস মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশীদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কয়ড়াপাড়ার মৃত আতাব উদ্দিন খানের ছেলে। তিনি শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন।

মধুপুর থানার উপপরিদর্শক আবদুল হাই জানান, হারুন সকালে মোটরসাইকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দুলাভিটার শ্বশুরবাড়ি থেকে মধুপুর দিয়ে বাড়ি ফিরছিলেন।

এসময় বিপরীত দিক থেকে ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় আইনি প্রক্রিয়া চলছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২