সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
চীনে কয়লা খনিতে আটকা পড়েছেন ২১ শ্রমিক
প্রকাশ: রোববার, ১১ এপ্রিল, ২০২১, ১২:৪৪ পিএম |

চীনে কয়লা খনিতে আটকা পড়েছেন ২১ শ্রমিকচীনের জিনজিয়াং প্রদেশে একটি কয়লা খনিতে আটকেপড়া ২৯ শ্রমিকের মধ্যে আটজনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

খনিটিতে বন্যার পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে এতে আটকা পড়েন ওই শ্রমিকরা। খবর সিনহুয়া ও আলজাজিরার।

জিনজিয়াং প্রদেশের হুতুবি পল্লীতে ওই খনির উন্নয়নকাজের সময় গত শনিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে।  

এ বছরের জানুয়ারিতেও চীনের পূর্বাঞ্চলে একটি খনিতে বিস্ফোরণের পর ২২ শ্রমিক আটকা পড়েছিলেন। এদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকি ১১ জনের মধ্যে ১০ জন মারা গেছেন এবং একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ডিসেম্বরেও চীনের কয়লা খনিতে আটকা পড়ে মারা যান ২৩ শ্রমিক।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২