সোমবার ● ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
করোনা বিধি-নিষেধের বেশিরভাগই প্রত্যাহার করছে সৌদি আরব
প্রকাশ: শনিবার, ৬ মার্চ, ২০২১, ৯:২০ পিএম |

করোনা বিধি-নিষেধের বেশিরভাগই প্রত্যাহার করছে সৌদি আরবকরোনা মহামারিকে কেন্দ্র করে আরোপিত বিধি-নিষেধের বেশিরভাগই প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে রবিবার (৭ মার্চ)  এসব কড়াকড়ির অবসান হবে।

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গত বছর থেকেই সৌদি আরবে বিভিন্ন বিধি-নিষেধ জারি রয়েছে। তবে এবার এগুলোর বেশিরভাগই প্যত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ সূত্রে জানা গেছে, রবিবার থেকে ইনডোর ডাইনিং, সিনেমা হল ও বিনোদনমূলক কার্যক্রম ও ইভেন্টগুলো সচল হচ্ছে।

তবে বিয়ের অনুষ্ঠান ও করপোরেট বৈঠকের মতো কিছু কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সামাজিক জমায়েত সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমিত রাখা হবে।

এদিকে এই বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে। সম্প্রতি সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধু এবারের হজে অংশ নিতে পারবেন।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২