বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ৩ মার্চ, ২০২১, ৮:০৫ পিএম |

 ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যুবাড়ির সামনে ডোবার পানিতে পড়ে রাহাত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনার আটপাড়া উপজেলায় তারাচাপুর গ্রামে বুধবার সন্ধ্যার আগে এই ঘটনাটি ঘটেছে। শিশুটি ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিনের একমাত্র ছেলে বিকালে বাড়ির সামনে প্রতিবেশী অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিল।
এরই ফাঁকে অন্যদের অজান্তে হঠাৎই ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ পরিবারের লোকজন তার দেখা না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে।
খুঁজতে খুঁজতে বাড়ির সামনের ডোবার পানিতে তাকে খুঁজে পায়। দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শতাব্দী পাল শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল বলেন, ছোট ছেলে শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২