ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর
Published : Friday, 28 October, 2022 at 7:19 PM
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বরআওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়।

সন্ধ্যায় গণভবনের গেটে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে দলের ২২তম জাতীয় সম্মেলন। সম্মেলন একদিনেই শেষ হবে। সকালে উদ্বোধনী অধিবেশন। বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।

এর আগে, ২০১৯ সালের ২০ ও ২১ তারিখ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে ২২তম জাতীয় সম্মেলন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।