ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৪৪৪টি পরিবার
Published : Friday, 28 October, 2022 at 12:00 AM, Update: 28.10.2022 1:06:27 AM
মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৪৪৪টি পরিবার মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষের এই শ্লোগাণ বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৪৪৪টি গৃহহীন পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ সম্পন্ন করে পুর্নবাসিত করা হয়েছে। আরো ১২০ টি ঘর নির্মানের কাজ চলছে। এ প্রকল্প থেকে ভূমিহীন ও গৃহহীন মোট ৮৭২টি পরিবারকে ঘর দেওয়ার কথা রয়েছে।
সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ২০২০ সাল থেকে সরকারি খাস জমিতে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলার ২৬টি মৌজার ৪০টি স্থানে ৪৪৪টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। এ সকল পাকা ঘরে থাকছে দু’টি বেডরুম, বাথরুম, কিচেন ও বারান্দা। আরো রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। ঘরের চারপাশে রয়েছে পর্যাপ্ত খোলামেলা জায়গা। আধুনিক সুবিধাসম্বলিত এমন স্থায়ী ঠিকানা পেয়ে খুশি তাঁরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, এ পর্যন্ত নির্মিত  উপজেলার ৪০টি স্থানের আশ্রয়ণের ঘরে গাড়ি নিয়ে প্রবেশ করা যায়। এর মধ্যে বেশিরভাগ জায়গাই বেশ মূল্যবান। ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারের পাশে মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে আশ্রয়ণের ঘর। ওই ঘর সমূহের ১শ’ গজের মধ্যে রয়েছে মসজিদ ও প্রাথমিক বিদ্যালয়। আধুনিক সুবিধাসম্বলিত এমন স্থায়ী ঠিকানা পেয়ে খুশি অসহায় ওই পরিবারগুলো।
কৃষ্ণপুরে আশ্রয়ণের ঘর পেয়েছেন শাহজালাল মিয়া, শহিদ মিয়া, আব্দুল মান্নান ও বিধবা সেলিনা বেগম। তারা বলেন, ‘এতো সুন্দর ঘরে থাকব ওটা কল্পনাও করিনি। আমাদের সরকার ও এমপি স্যারের কারণে আজ একটা মাথা গোঁজার ঠাই হয়েছে। এ ঋণ কোনদিন শোধ করতে পারব না। এ কথা বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এ সময় তাঁরা  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ'কে ।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূইয়া জনী দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীনদের নিজস্ব ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে উপজেলার ২২ ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন ৮৭২ পরিবারকে ঘর দেওয়া হবে। এ পর্যন্ত ১ম, ২য় ও ৩য় পর্যায়ে মোট ৪৪৪টি পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে। আরো ১২০টি ঘরের কাজ চলছে। প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর নির্মাণে কাজের মান ঠিক রাখতে প্রতিনিয়ত আমি ও পিআইও দেখাশোনা করছি।