ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দুর্যোগ প্রশমন দিবসে লাকসামে র‌্যালি ও অগ্নি সচেতনতা মহড়া
Published : Friday, 14 October, 2022 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির ||
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে লাকসামে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, উপজেল কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল বাকী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরীফ মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আল- আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজ উদ্দিন প্রমুখ।
পরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত চন্দ্র দাস, ফায়ার ফাইটার মোঃ আবু সায়েম, সিরাজুল আলম, সোহেল, আলাউদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।