ইন্টারের কাছে হারল বার্সা
Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM
উয়েফা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ফের হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা। মঙ্গলবার
রাতে সানসিরোতে কাতালানদের ১-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।
ম্যাচের
প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন ইন্টারের হাকান কালহানগ্লু।
৬৭তম মিনিটে পেদ্রির কল্যাণে গোল পরিশোধ করেই ফেলেছিল বার্সা।
কিন্তু
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার রিপ্লেতে দেখা যায় গোলটি হওয়ার আগে
আনসু ফাতির হাতে বল লেগেছিল। তাই গোলটি বাতিল করা হয়। ম্যাচের শেষ দিকে
পেনাল্টির আবেদন করেও সাড়া পায়নি বার্সা। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে
হয় তাদের।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয়
স্থানে আছে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।
৩ ম্যাচেই হেরে যাওয়া প্লজেন আছে চারে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে
বায়ার্ন মিউনিখ।