ফলাফল নিয়ে ভাবছি না : সোহান
Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM
শুক্রবার
থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজে বাংলাদেশের দুই প্রতিদ্বন্দ্বী
হলো পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ড। বুধবার উন্মোচন করা হয়েছে এই
সিরিজের ট্রফি। সিরিজটি নাম রাখা হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টিআই সিরিজ’।
ট্রফি উন্মোচনের দিন এক ভিডিও বার্তায় নুরুল হাসান সোহান জানালেন, ফলাফলের কথা ভাবছেন না তারা, প্রসেসটা ঠিক রাখাই তাঁদের লক্ষ্য।
সোহান
বলেন, ‘আমাদের দলের পরিবেশ খুবই ভালো। সবার কাছে একটা মেসেজই যাচ্ছে যে,
আমরা যেন ম্যাচের ফলাফল নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রসেসের মধ্যে আছি।
ফলাফল কী হবে সেটা নিয়ে আগেই প্রেডিক্ট করার কোনো অপশন থাকবে না।
ব্যক্তিগত কথা চিন্তা না করে আমরা যেন দল হিসেবে খেলতে পারি। ’
সোহান
আরো বলেন, ‘ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় পারফর্মটা বেশি গুরুত্বপূর্ণ
আমাদের কাছে। সবাই খুব কঠোর পরিশ্রম করছে। অবশ্য আশা করব ফলাফলটা যাতে
পজিটিভ হয়। ’