ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টি-টোয়েন্টির ২ হাজারি ক্লাবে ডি কক
Published : Thursday, 6 October, 2022 at 12:00 AM
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক। মঙ্গলবার ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলকে পৌঁছেন কক। টি-টোয়েন্টিতে ককের রান এখন ২,০৩২।
২ হাজারি ক্লাবে পৌঁছতে ককের লেগেছে ৭১টি ইনিংস।
পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মাত্র ৫২ ইনিংসেই এই মাইলফলক ছুঁয়েছিলেন। ৫৬ ইনিংস লেগেছিল বিরাট কোহলির। ডি ককের মাইলফলকের দিনে ব্যাট হাতে বড় সংগ্রহের দিকেই যাচ্ছে প্রোটিয়ারা।
প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ১৬ ওভারে ২ উইকেটে ১৬৯ রান। রাইলে রোশো ৩৫ বলে ৭৬ ও ত্রিস্টান স্টাবস ১০ বলে ১৫ রানে ব্যাট করছেন। জোড়া ‘ডাকে’র পর অধিনায়ক টেম্বা বাভুমা আজ করতে পেরেছেন ৮ বলে ৩ রান। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত।