Published : Monday, 3 October, 2022 at 12:00 AM, Update: 03.10.2022 12:28:20 AM

ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ১ অক্টোবর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী কে গ্রেফতার
করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা
গেছে, এসআই মোঃ শফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ১ অক্টোবর রাতে
ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযানে
উত্তর চান্দলা গ্রামের মোঃ জাকির হোসেন(৫৭) এর বসত ঘরের ডাইনিং রুম সোফার
পাশে ফ্লোর হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ সময় পুলিশ উত্তর চান্দলা
গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৫) এবং একই এলাকার
মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ নাজমুল হাসান (২৫) কে গ্রেফতার করে। পুলিশের
উপস্থিতি টের পেয়ে উত্তর চান্দলা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ জাকির
হোসেন (৫৭) পালিয়ে যায়।
পুলিশ তাদের বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা
স্বীকার করে বলেন, " আসামীগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে
প্রেরণ করা হয়েছে।