ময়নামতি আবুল বাসার চেয়ারম্যানের কবর জেয়ারত করলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান
Published : Monday, 3 October, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
কুমিল্লার তৎকালীন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বিশিষ্ট সমাজ সেবক
বীরমুক্তিযোদ্ধা দূর্দিনের আওয়ামীলীগের কান্ডারী জননেতা আবুল বাসার চেয়ারম্যানের কবর গতকাল ১
অক্টোবর জেয়ারত করলেন কুমিল্লা নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান বাবলু। বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া আবুল বাসার চেয়ারম্যানে পারিবারিক কবরস্থানে তিনি কিছুটা সময় অতিবাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন মরহুম আবুল বাসার চেয়ারম্যানের বড় ছেলে বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান ১০ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হাজী তারেক হায়দার, ময়নামতি ইউপির বর্তমান চেয়ারম্যান মো. লালন হায়দার, ময়নামতি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম
উদ্দীন, মো. হাবিউল মেম্বার সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মরহুম আবুল বাসার চেয়ারম্যান ৩০ এপ্রিল ১৯৮৬ সনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সৈয়দপুর এলাকায় মৃত্যুবরণ করেন। ঐ দিন তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচিত সাবেক আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরু এমপির আহবানে আওয়ামীলীগের এক সভায় যোগদানের জন্য যাচ্ছিলেন।