বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
Published : Monday, 3 October, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি ||
শনিবার সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক, কুমিল্লা জেলা শাখার সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান বেগম, কুমিল্লা জেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, লাকসাম উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, আদর্শ সদর উপজেলার সভাপতি মোঃ আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি অভিমান বনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনিক সাহা,সহ সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ,সহ দপ্তর সম্পাদক সুশান্ত বিশ্বাস সহ আরো অনেকে, বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল ঘোষণা,১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা, সচিবালয়ের ন্যায় পদপদবি, বেতন গ্রেড পরিবর্তন, উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর, অভিন্ন নিয়োগ বিধি সহ ৭ দফা দাবিতে সারাদেশের ৬৪ জেলা ন্যায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ।
কুমিল্লা জেলার সমন্বয়ক, জেলা কমিটির সভাপতি গাজীউল হক চৌধুরী বলেন আমরা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য চাই না, আমি আশা করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকল দাবি মেনে নিবেন।