Published : Monday, 26 September, 2022 at 12:00 AM, Update: 26.09.2022 1:22:57 AM

বিশ্বের নাম্বার ওয়ান কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেক্ট্রো মার্টের সেলস এন্ড ডিসপ্লে সেন্টার আরো সুবিশাল পরিসরে দেশের অন্যতম পৌর শহর মাদারীপুরে শুভ উদ্ধোধন ঘোষণা করা হয়। সম্প্রতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুচ্ছাফা মজুমদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ ঊন নেওয়াজ, পরিচালক নূরুল আজিম সানি, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মোঃ জুলহাক হোসাইন এবং এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পৌর শহরের ভূঁইয়া বাড়ীর মোড় এলাকায় শো-রুমটির দ্বার উম্মুক্ত করা হয়। দীর্ঘ দুই যুগের ও বেশী সময় ধরে দেশের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্যের গ্রাহকদের চাহিদা বিশ্বস্ততা ও সুনামের সাথে পূরণ করছে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের পণ্য। গ্রী ব্র্যান্ড দেশে এয়ার কন্ডিশনার চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি চাহিদার ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স চাহিদার ৫ শতাংশ দখল করে আছে। এছাড়া কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক চাহিদার কারণে এবং নিরিবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রতিটি অঞ্চলে সেলস ও ডিসপ্লে সেন্টার খোলার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ।