ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাছ থেকে ডাব পড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর
Published : Monday, 26 September, 2022 at 12:00 AM
নড়াইল জেলার নড়াগাতী থানার যুগনি গ্রামে বাড়ির উঠানে গাছ থেকে ডাব পড়ে মো. তালহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা তুহিন মিয়া জানান, আমার ছেলের বয়স তিন বছর। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির উঠানে খেলার সময় গাছ থেকে একটি ডাব এসে আমার ছেলের শরীরে পড়ে। গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।