ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় প্রথম দিনে অনুপস্থিত ৭০ জন
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১২টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু'ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে এসব পরীক্ষায় অংশ গ্রহণ করে এ উপজেলা পরীক্ষার্থীরা। উপজেলার ৭টি এসএসসি, ৪টি দাখিল ও ১টি কারিগরি (ভোকেশনাল) পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপ্পেলা রাজু নাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে ব্রাহ্মণপাড়া উপজেলায় ৭টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২৯৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করেছে ২৯১১ জন, অনুপস্থিত ছিলো ৪৫ জন। ৪টি দাখিল পরীক্ষা কেন্দ্রে ৯৯৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করেছে ৯৭৭ জন, অনুপস্থিত ছিলো ১৮ জন পরীক্ষার্থী। ১টি কারিগরি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করেছে ২৩০ জন, অনুপস্থিত ছিলো ৭ জন পরীক্ষার্থী।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পরীক্ষা কেন্দ্র গুলোতে কঠোর অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রের বাহিরে পরীক্ষার্থীদের অভিভাবকদের অপেক্ষমান উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।