ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক চেয়ারম্যান আবু তাহেরে ২য় মৃত্যুবার্ষিকী আজ
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
আজ ১৬ সেপ্টেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ আবু তাহের এর ২য় মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বিকেলে উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে দোয়া মাহফিল ও আলোচনা সভার উদ্যোগ নিয়েছে তার পরিবার ও কলেজ কর্তৃপক্ষ।
পরিবার সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মুহাম্মদ আবু তাহের ২০১৯ সালের ৩০ মার্চ ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার পর থেকে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরে তিনি ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর রাজাধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় ইন্তেকাল করেন।