ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে আদালতের নির্দেশে মাদকদ্রব্য ধ্বংস
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM, Update: 09.09.2022 1:18:53 AM
দাউদকান্দিতে আদালতের নির্দেশে মাদকদ্রব্য ধ্বংসআলমগীর হোসেন, দাউদকান্দি ||
দাউদকান্দিতে প্রায় ৫ লাখ ৭১ হাজার ৫শত টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া এসব মাদক আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের জব্দকৃত ৩৮১ বোতল ফেনসিডিল কুমিল্লা অতিরিক্ত দায়রা ৩য় আদালতের নিদর্শনায় বৃহস্পতিবার থানা প্রাঙ্গণে ধ্বংস করা হয় ।
এসময় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, সেকেন্ড অফিসার এস.আই হারিছুল হক উপস্থিত ছিলেন।