যাত্রিক-এর ৪৭ বছর পূর্তি নাট্যোৎসব ৯-১২ সেপ্টেম্বর
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
কুমিল্লায় যাত্রিক নাট্য গোষ্ঠীর ৪৭ বছর পূর্তি নাট্যোৎসব ৯ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন-টাউন হলে এই চার দিনব্যাপি নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। ওইদিন সন্ধ্যা ৭টায় আগরতলার ত্রিপুরা থিয়েটারের পরিবেশনায় নাটক মতিজানের মেয়েরা মঞ্চস্থ হবে, নাটকটি রচনা করেছেন একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যরূপ – বিভু ভট্টাচার্য। দ্বিতীয় দিন একই স্থানে সন্ধ্যা ৭টায় কুমিল্লার যাত্রিক নাট্যগোষ্ঠীর পরিবেশনায় আমি মন্ত্রী হবো নাটকটি মঞ্চস্থ হবে, নাটকটি রচনায় দিলীপ রায়। তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্র ও প্রাঙ্গণমোর নাট্য দলের পরিবেশনায় নাটক- মেজর মঞ্চস্থ হবে, নাটকটি রচনা করেছেন - অনন্ত হীরা। শেষ দিনে ১২ সেপ্টেম্বর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক চিরঞ্জীব বঙ্গবন্ধু, নাটকটি রচনা করেছেন মামুনুল হক।