ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেধাবী ১০ শিক্ষার্থীকে বৃত্তির টাকা বিতরণ
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বৃত্তির টাকা বিতরন করা হয়েছে। অপটিমিস্টস বাংলাদেশ শাখা ও হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে ওই টাকা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভুইয়া জনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছালীগ নেতা আতিকুর রহমান কাজল, মনির হোসেন।
সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও আবুল বাসার মাষ্টার প্রমুখ।
পরে ওই বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে নগদ ৯ হাজার ৪শ’ টাকা করে বিতরন করা হয়। অপটিমিস্টস বাংলাদেশ শাখা দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার ২শ’ শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করে আসছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।