আলিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
গতকাল কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা ২০২২ সনের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদরাসার মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ, সহকারী অধ্যাপক মোঃ আজাদ কবীর, প্রভাষক মোঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাওলানা মোহাম্মদ ইব্রাহীম। অনুষ্ঠানের সভাপতি দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনা শেষে মিলাদ শরীফ পাঠ করেন প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ সায়ীদুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রীসহ সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং ২০২২ সনের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল মতিন।
উল্লেখ্য, ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, চকবাজার, কুমিল্লায় কামিল- হাদীস, ফিক্হ, তাফসীর ও আদব বিভাগে ভর্তি চলছে।