বরুড়ায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা
Published : Friday, 9 September, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা গতকাল উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নাহিদ আহমদ ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল, সাংবাদিক জসিম উদ্দিন খোকন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন, সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, অধ্যক্ষ আলী আকবর ফারুকী, মাওলানা ইলিয়াছ বক্তব্য রাখেন।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের দপ্তরের প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।