ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাভুমার নেতৃত্বে প্রোটিয়াদের বিশ্বকাপ দল
Published : Wednesday, 7 September, 2022 at 12:00 AM
সাম্প্রতিক সময়ের ব্যাটিং টি-টোয়েন্টিসুলভ না হওয়ার তাকে ঘিরে একটা সমালোচনা ছিল। সেটির সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকায় অন্যদের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। ফলে তেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা যায়। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তার ওপরই আস্থা রেখেছে। বাভুমাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা।
কুড়ি ওভারের বিশ্ব আসরের আগে দারুণ ফর্মে আছে প্রোটিয়ারা। তবে বিশ্বকাপ দলে বড় আঘাত হয়ে এসেছে ব্যাটার রাসি ফন ডের ডুসেনের না থাকা। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার আঙুল ভেঙে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ থেকে। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডের দ্বিতীয় টেস্টের সময় আঘাত পান তিনি। যদিও ওই অবস্থাতেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন। পরবর্তীতে ফিরে যান দক্ষিণ আফ্রিকায়। ফন ডের ডুসেনের ফিট হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় দরকার।
প্রোটিয়াদের ছোট ফরম্যাটের অধিনায়ক বাভুমা ইংল্যান্ড সফরের পুরোটাই মিস করেছেন। আয়ারল্যান্ড সিরিজে খেলার সময় কন্ইুয়ে চোট পান এই ব্যাটার। পরবর্তীতে তাকে যেতে হয় ছুরিকাচির নিচে। তবে তার পুনর্বাসন দ্রুত হওয়ায় আশা দেখছে দক্ষিণ আফ্রিকা। ফলে তাকে অধিনায়ক করেই অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।
মূল স্কোয়াডের সঙ্গে তিনজন রিজার্ভ খেলোয়াড় রেখেছে দক্ষিণ আফ্রিকা। তারা হলেন- বিয়ন ফরচুন, মার্কো ইয়ানসেন ও আন্দিলে ফেলুকাও।